Intro to Git
গিট কি? সোজা কথায় গিট হলো ভার্শন কন্ট্রোলিং সিস্টেম। Git এর পূর্ণরূপ হলো Global Information Tracker
প্রজেক্টের বিভিন্ন ভার্শনকে সহজে কন্ট্রোল এবং ম্যানেজ করার জন্যেই আমরা মূলত গিট ব্যবহার করব। প্রজেক্টের এক অবস্থা থেকে অন্য অবস্থাতে দ্রুত সুইচ করার জন্যেও গিট খুব হেল্পফুল। প্রজেক্টের কোনো ফাইল ভুলে ডিলিট করে ফেললেও সেটা গিট এর মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব! প্রজেক্টের ফাইল গুলোর সকল ধরণের চেঞ্জকে গিট দিয়ে ট্রাক করা সম্ভব।
Installing Git
https://www.git-scm.com/downloads সাইট থেকে সহজেই নিজের অপারেটিং সিস্টেম অনুযায়ী গিট ইন্সটল করে নেয়া যাবে।
সঠিক ভাবে গিট ইন্সটল করে নিতে পারলে টার্মিনাল থেকে git --version কমান্ড রান করার মাধ্যমে গিট এর ভার্শন দেখতে পারলেই বুঝতে হবে যে, সারছে! ইয়ে মানে, গিট ইন্সটল হয়ে গিয়েছে 😁
Using Git in a Project
একটা প্রজেক্টে Git ইনিশিয়ালাইজ করার আগে মূলত আমাদেরকে কিছু কনফিগারেশন সেট করে নিতে হবে। যাতে পরে আর সেগুলো বারবার করতে না হয়। সেজন্য টার্মিনালে গিয়ে দুটো কমান্ড একে একে লিখে রান করব। প্রথমে,
git config --global user.name "jahanur96"
এরপরে,
git config --global user.email "[email protected]"
এছাড়াও প্রতিটা রিপোজিটরি যেনো বাই ডিফল্ট main ব্রাঞ্চে তৈরী হয় সেজন্য আরেকটি কনফিগারেশন সেট করে দেবঃ
git config --global init.defaultBranch main
এরপরে প্রথমে একটা ফাঁকা ফোল্ডার তৈরী করে নিতে হবে। বা চাইলে এক্সিস্টিং কোনো প্রজেক্ট থাকলেও হবে। সেই ফোল্ডারের ভেতরে গিয়ে Git Bash Here কিংবা টার্মিনালের মাধ্যমে git init কমান্ডটি রান করলেই ঐ প্রজেক্টে git initialize হয়ে যাবে।
Git Workflow